টেস্ট খেলার দাবিদার হয়ে উঠছেন সাব্বির
ব্যাঙ্গালোরে ভারত 'এ' দলের বিপক্ষে
তিনদিনের ম্যাচে ১২২ রানের ইনিংস
খেলেছিলেন সাব্বির রহমান। একদিন পরই
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য
বাংলাদেশ দল ঘোষণা করা হয়। কিন্তু নির্বাচকরা
এখনই সাব্বিরকে টেস্টে সুযোগ দেয়ার
পক্ষে না। বাংলাদেশ 'এ' দলের হয়েই আপাতত
নিজেকে তৈরি করতে হচ্ছে সাব্বিরকে। 'এ'
দলের সাথে যাচ্ছেন আফ্রিকা সফরেও। তার
মানে জিম্বাবুয়ের বিপক্ষে নভেম্বরে
অনুষ্ঠেয় হোম সিরিজের টেস্টে সুযোগ
পাবেন না সাব্বির। কোনো তাড়াহুড়া চাচ্ছেন না
নির্বাচকরা। টেস্ট দলে এখনো বেশ
কয়েকজন খেলোয়াড় আছেন যারা প্রতিষ্ঠিত না।
প্রধান নির্বাচক ফারুক আহমেদের চোখ আছে
সাব্বিরের ওপর। ভবিষ্যতে টেস্টের জন্য
তাকে দরকার হবে তাও জানেন। কিন্তু এখনই
তাকে টেস্ট দলে টানতে চাচ্ছেন না। ফারুক
বলেছেন, "তাকে ও অন্য আরো
কয়েকজনকে এ দলে চেষ্টা করছি আমরা।
টেস্ট দলের দিকে তাকালে দেখবেন বেশ
কয়েকজন খেলোয়াড় আছে যারা প্রতিষ্ঠিত না।
নির্বাচনের দৃষ্টিকোণ থেকে এ দলের
ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ। তারা সব ফরম্যাটে
ভালো করুক তাই চাই।"
ভারত 'এ' দলের বিপক্ষে সাব্বিরের সেঞ্চুরিটাই
আলোচনার একমাত্র বিষয়বস্তু না। সিনিয়র দলে
খেলা রোমাঞ্চকর তরুণদের একজন সাব্বির।
ব্যাটিংয়ে তার অ্যাপ্রোচ চোখে পড়ার মতো।
যেভাবে সে ব্যাট করে, প্রয়োজনে গতি
প্রকৃতি পরিবর্তন করে তাও উল্লেখযোগ্য।
সাব্বির আক্রমণাত্মক হতে জানেন। জানেন
উইকেটে নিজেকে মানিয়ে নিতে। ফার্স্ট
ক্লাস ইনিংস গড়তে। ফার্স্ট ক্লাস ব্যাটসম্যান
হিসেবে গত সাত বছরে তার উন্নতি কিংবা সীমিত
ওভারের খেলায় নজর কাড়া পারফরম্যান্স ও দুর্দান্ত
ফিল্ডার হিসেবে নিজেকে প্রমাণ করাও তাকে
টেস্টের দাবিদার করে তোলে।
গত নভেম্বরে অভিষেকের পর ২০টি ওয়ানডে
ও আটটি টি-টোয়েন্টিতে সাব্বির নিজেকে
দলের জন্য প্রয়োজনীয় করে তুলেছেন।
এই বছর মাল লয়ে হাই পারফরম্যান্স কোচ
হিসেবে সাব্বিরের সাথে কাজ করেছেন। তার
বিশ্বাস, সীমিত ও লম্বা দৈঘ্যের খেলার মধ্যে
সমন্বয় করতে পারবেন সাব্বির। বলেছেন,
"সহজাত সামর্থের সব খেলোয়াড়ই সব
ফরম্যাটের ক্রিকেটে মানিয়ে নিতে পারে।
সাব্বিরের সাথে কথা বলে দেখেছি সেও তাই
করে। ওই (টেস্ট) ফরম্যাটে তার মানিয়ে না
নেয়ার কোনো কারণ দেখি না।"
ব্যাঙ্গালোরে ভারত 'এ' দলের বিপক্ষে
তিনদিনের ম্যাচে ১২২ রানের ইনিংস
খেলেছিলেন সাব্বির রহমান। একদিন পরই
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য
বাংলাদেশ দল ঘোষণা করা হয়। কিন্তু নির্বাচকরা
এখনই সাব্বিরকে টেস্টে সুযোগ দেয়ার
পক্ষে না। বাংলাদেশ 'এ' দলের হয়েই আপাতত
নিজেকে তৈরি করতে হচ্ছে সাব্বিরকে। 'এ'
দলের সাথে যাচ্ছেন আফ্রিকা সফরেও। তার
মানে জিম্বাবুয়ের বিপক্ষে নভেম্বরে
অনুষ্ঠেয় হোম সিরিজের টেস্টে সুযোগ
পাবেন না সাব্বির। কোনো তাড়াহুড়া চাচ্ছেন না
নির্বাচকরা। টেস্ট দলে এখনো বেশ
কয়েকজন খেলোয়াড় আছেন যারা প্রতিষ্ঠিত না।
প্রধান নির্বাচক ফারুক আহমেদের চোখ আছে
সাব্বিরের ওপর। ভবিষ্যতে টেস্টের জন্য
তাকে দরকার হবে তাও জানেন। কিন্তু এখনই
তাকে টেস্ট দলে টানতে চাচ্ছেন না। ফারুক
বলেছেন, "তাকে ও অন্য আরো
কয়েকজনকে এ দলে চেষ্টা করছি আমরা।
টেস্ট দলের দিকে তাকালে দেখবেন বেশ
কয়েকজন খেলোয়াড় আছে যারা প্রতিষ্ঠিত না।
নির্বাচনের দৃষ্টিকোণ থেকে এ দলের
ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ। তারা সব ফরম্যাটে
ভালো করুক তাই চাই।"
ভারত 'এ' দলের বিপক্ষে সাব্বিরের সেঞ্চুরিটাই
আলোচনার একমাত্র বিষয়বস্তু না। সিনিয়র দলে
খেলা রোমাঞ্চকর তরুণদের একজন সাব্বির।
ব্যাটিংয়ে তার অ্যাপ্রোচ চোখে পড়ার মতো।
যেভাবে সে ব্যাট করে, প্রয়োজনে গতি
প্রকৃতি পরিবর্তন করে তাও উল্লেখযোগ্য।
সাব্বির আক্রমণাত্মক হতে জানেন। জানেন
উইকেটে নিজেকে মানিয়ে নিতে। ফার্স্ট
ক্লাস ইনিংস গড়তে। ফার্স্ট ক্লাস ব্যাটসম্যান
হিসেবে গত সাত বছরে তার উন্নতি কিংবা সীমিত
ওভারের খেলায় নজর কাড়া পারফরম্যান্স ও দুর্দান্ত
ফিল্ডার হিসেবে নিজেকে প্রমাণ করাও তাকে
টেস্টের দাবিদার করে তোলে।
গত নভেম্বরে অভিষেকের পর ২০টি ওয়ানডে
ও আটটি টি-টোয়েন্টিতে সাব্বির নিজেকে
দলের জন্য প্রয়োজনীয় করে তুলেছেন।
এই বছর মাল লয়ে হাই পারফরম্যান্স কোচ
হিসেবে সাব্বিরের সাথে কাজ করেছেন। তার
বিশ্বাস, সীমিত ও লম্বা দৈঘ্যের খেলার মধ্যে
সমন্বয় করতে পারবেন সাব্বির। বলেছেন,
"সহজাত সামর্থের সব খেলোয়াড়ই সব
ফরম্যাটের ক্রিকেটে মানিয়ে নিতে পারে।
সাব্বিরের সাথে কথা বলে দেখেছি সেও তাই
করে। ওই (টেস্ট) ফরম্যাটে তার মানিয়ে না
নেয়ার কোনো কারণ দেখি না।"

0 Comment "টেস্ট খেলার দাবিদার হয়ে উঠছেন সাব্বির"
একটি মন্তব্য পোস্ট করুন