জাতীয় ক্রিকেট লীগে ৩য় পর্বের খেলার চট্টগ্রাম বিভাগের পক্ষে আজ তামিম ইকবাল ও নাফিস ইকবাল দুই ভাই অসাধারণ পারফরমেন্স করেছেন

জাতীয় ক্রিকেট লীগে ৩য় পর্বের খেলার চট্টগ্রাম বিভাগের পক্ষে আজ তামিম ইকবাল ও নাফিস ইকবাল দুই ভাই অসাধারণ পারফরমেন্স করেছেন।তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন।তিনি ৫৮ বলে ৫৬ রান করে করে আউট হন।তারা দুইজন ওপেনিং জুটিতে ৯৮ রান করেন।
-
বড় ভাই নাফিস ইকবাল ওয়ানডে স্টাইলে খেললেও তামিম ইকবাল ঠিকই ঠান্ডা মাথার খেলেছেন।তিনি ১৬০ বলে ৯০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।৯০ রানের মধ্যে তামিম ১১টি চার ও ১টি ছয় মারেন।তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিলো ৫৬.২৫।
-
যাইহোক তামিম ইকবাল ও নাফিস ইকবাল দুই ভাই একসাথে ব্যাটিংয়ে রান দেখে খুব ভালো লাগছে।আগামীকাল তামিম ইকবাল ৯০ রান থেকে আবারও ব্যাটিংয়ে নামবেন।আশাকরি আগামীকাল তামিম সেঞ্চুরি না ডাবল সেঞ্চুরি একটি ইনিংস তামিমের ভক্তদের উপহার দিবেন।শুভকামনা রইলো তামিম ইকবাল ও নাফিস ইকবালের জন্য।

0 Comment "জাতীয় ক্রিকেট লীগে ৩য় পর্বের খেলার চট্টগ্রাম বিভাগের পক্ষে আজ তামিম ইকবাল ও নাফিস ইকবাল দুই ভাই অসাধারণ পারফরমেন্স করেছেন"

একটি মন্তব্য পোস্ট করুন