বিপিএলে খেলোয়াড়দের নিলাম ৩১ অক্টোবর

বিপিএলে খেলোয়াড়দের নিলাম
৩১ অক্টোবর
২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএল। আসরটির খেলোয়াড় নিলামকে ঘিরে
ভক্ত-সর্মথকদের মনে প্রশ্নের দানা বাধঁতে শুরু
করেছে কোন বিদেশি খেলোয়াড় খেলছেন
কোন দলে। তাদের সেই প্রশ্নে উত্তর
মিলবে ৩১ অক্টোবর। অর্থাৎ ৩১ অক্টোবর
বিপিএলের তৃতীয় আসরের খেলোয়াড়দের
নিলাম অনুষ্ঠিত হবে।
২০১২ সালে বিপিএলের প্রথম আসর বসে।
প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটি ব্যাপক জনপ্রিয়তা
পায়। তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আসর। এর পর প্রায় আড়াই বছর শুরু হচ্ছে দেশের জনপ্রিয় আসরটি।

0 Comment "বিপিএলে খেলোয়াড়দের নিলাম ৩১ অক্টোবর"

একটি মন্তব্য পোস্ট করুন