জাতীয় ক্রিকেট লীগে ২য় রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ডার পারফরমেন্স করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

জাতীয় ক্রিকেট লীগে ২য় রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ডার পারফরমেন্স করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।খুলনা বিভাগের হয়ে ব্যাটিংয়ে তিনি ১১৪ বলে ৬৭ রান করেছেন।৬৭ রানের মধ্যে তিনি ১৩টি চার মারেন।এছাড়া মেহেদী হাসান মিরাজ অসাধারণ বোলিং করেছেন।তিনি ২৩.৩ ওভার বল করে ৩ মেডেনসহ ৬১ রান দিয়ে ৬ উইকেট লাভ করেন।
-
মেহেদী হাসান মিরাজ লিগে প্রথম রাউন্ডে ৫ ম্যাচে ২১৩ রান করেছিলেন।যার মধ্যে দুইটি হাফ সেঞ্চুরি রয়েছে।এছাড়া ৯ ইনিংসে এখন তার উইকেট সংখ্যা ১৩টি।
-
যাইহোক মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডার পারফরমেন্স দেখে মনে হচ্ছে তিনি ভবিষ্যতে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার হবেন।আশাকরি তিনি প্রতিটি ম্যাচে এই অলরাউন্ডার পারফরমেন্সের ধারবাহিকতা বজায় রাখবেন।শুভকামনা রইলো মেহেদী হাসান মিরাজের জন্য

0 Comment "জাতীয় ক্রিকেট লীগে ২য় রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে দুর্দান্ত অলরাউন্ডার পারফরমেন্স করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ"

একটি মন্তব্য পোস্ট করুন