বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসরে দেখা যেতে
পারে অনূর্ধ্ব-১৯ দলের
ক্রিকেটারদের।
আগামী নভেম্বরে বসবে
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি
ক্রিকেটের আসর বিপিএল।
সোমবার বিসিবি পরিচালক ও
সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ
জানান, ব্যস্ততা না থাকলে
বিপিএলের এবারের আসরে
অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের
খেলার সুযোগ দিতে পারেন তারা।
“প্রতিটি দলে অনূর্ধ্ব-১৯ দলের
দুজন করে খেলোয়াড় দেয়ার কথা
চিন্তা করেছিলাম। কিন্তু ওদের খেলা
আছে, সিরিজ আছে। তারপরও ওরা
ফ্রি থাকলে প্রতিটি দলে অন্তত
একজন করে যুব দলের
খেলোয়াড়দের দিব। যুব দলের সামনে
অনেক ব্যস্ততা আছে।”
আগামী বছর বাংলাদেশে হবে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই আসরে
শিরোপা জেতার স্বপ্ন নিয়ে এরই
মধ্যে যুব দলের সঙ্গে যুক্ত করা
হয়েছে অস্ট্রেলিয়ার কোচ স্টুয়ার্ট
লকে।
জাতীয় দলের খেলোয়াড়রা ছাড়াও
বিপিএলে খেলবে বিভিন্ন দেশের টি-
টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটাররাও।
0 Comment "বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে দেখা যেতে পারে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের।"
একটি মন্তব্য পোস্ট করুন