আফ্রিদি ও গেইলসহ প্রায় 200 বিদেশি ক্রিকেটার এবারের বিপিএলে অংশ নেবে।

আফ্রিদি ও গেইলসহ প্রায় 200 বিদেশি ক্রিকেটার এবারের
বিপিএলে অংশ নেবে।

বাংলাদেশ
প্রিমিয়ার লীগ (বিপিএল)
টি-২০ টুর্নামেন্টে
প্রায় দুইশ’ বিদেশী ক্রিকেটার অংশ নেয়ার আগ্রহ প্রকাশ
করেছেন বলে বোর্ড কর্মকর্তারা রোববার
জানিয়েছেন।
বিপিএল কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের বিতর্কিত ফাস্ট
বোলার মোহাম্মদ আমির এবং ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস
গেইল ছাড়াও ইংল্যান্ডের ৪৮ এবং অস্ট্রেলিয়ার চার
ক্রিকেটার টুর্নামেন্টে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ
করেছেন। বিপিএল টেকনিক্যাল কমিটির সদস্য খালেদ মাহমুদ
বার্তা সংস্থা
এএফপিকে বলেন, ‘পাকিস্তানের ৫২ এবং ইংল্যান্ডের ৪৮
জনসহ এ পর্যন্ত মোট ১৮২ বিদেশী খেলোয়াড়
আনুষ্ঠানিকভাবে এ বছরের টুর্নামেন্টে অংশ নেয়ার
ইচ্ছে প্রকাশ করেছেন।’
মাহমুদ বলেন, ‘আগ্রহ প্রকাশ করা শীর্ষ
খেলোয়াড়দের মধ্যে রয়েছেন পাকিস্তানের মিসবাহ
উল হক, শহিদ আফ্রিদি, সম্প্রতি নিষিদ্ধাদেশ কাটিয়ে মাঠে
ফেরা মোহাম্মদ আমির, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস
গেইল, ইংল্যান্ডের রবি বোপারা এবং শ্রীলংকার কুমার
সাঙ্গাকারা।’
ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির কারণে দু’বছর স্থগিত থাকার পর
আগামী ২১ নভেম্বর থেকে আকর্ষণীয় এ
টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
(বিসিবি)। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের
লটারি।
টুর্নামেন্টে অংশ নেয়া ছয়টি দল প্রত্যেকে ছয় জন
করে বিদেশী খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে
পারবে।

0 Comment "আফ্রিদি ও গেইলসহ প্রায় 200 বিদেশি ক্রিকেটার এবারের বিপিএলে অংশ নেবে।"

একটি মন্তব্য পোস্ট করুন