নামেই অনুশীলন ম্যাচ, লক্ষ্য ভিন্ন। প্রত্যেক
খেলোয়াড়কে পর্যবেক্ষণ করাই ছিল ফ্যাবিও লোপেজের মূল কাজ। প্রথমার্ধে এক
একাদশ, দ্বিতীয়ার্ধে ভিন্ন একাদশ। বলা চলে ভিন্ন আবহে বুধবার বঙ্গবন্ধু
জাতীয় স্টেডিয়ামে জাতীয় ফুটবল দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ দল। যেখানে সিনিয়ররা জিতেছে ১-০ গোলে। স্কোর লাইনেই পরিস্কার,
জয় পেতে ঘাম ঝড়েছে মামুনুলদের।
প্রথমার্ধে আধিপত্য ছিল যুবাদেরই। দুটি গোলও পেয়েছিল তারা। তবে তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ফয়সাল মাহমুদের কর্নারে শাহেদের লক্ষ্যভেদ (১-০)। ফলে মান-সম্মান নিয়ে মাঠ ছাড়ে এমিলি-জাহিদরা।
গুঞ্জন ছিলো এই ম্যাচেই হয়তো দল ছোট করে আনবেন লোপেজ। কিন্তু সেটি করেননি। বরং জানালেন ২৭ সেপ্টেম্বর ছুটি শেষে বিকেএসপিতে ফিরবে বর্তমান দলের সবাই। কবে দল চূড়ান্ত করবেন, বিষয়টা পাশ কাটিয়ে গেলেন কোচ। ম্যাচ শেষে জানালেন শিষ্যদের ফিটনেস ঘাটতিটাই চোখে পড়েছে তার। তবে দুই মাসের মধ্যে সেটি কাটিয়ে একটা সুন্দর দল পাবেন বলে আশা করছেন কোচ।
সকাল থেকেই বৃষ্টি। মাঠের অবস্থা ছিল বাজে। কাদা পানিতে মাখামাখিতেই দুই
দলের খেলোয়াড়রা নামলেন নিজেদের প্রমাণ করতে। ম্যাচে মামুনুল-এমিলিদের থেকে
কোন অংশে কম গেলেন না ইব্রাহিম-নিপুরা (অনূর্ধ্ব ১৯ দল)। কোচ লোপেজ দুই
অর্ধে দুই একাদশে খেলালেন তার দলের ৩৫ জনকেই।
জয় ১-০ গোলে। কোচ লোপেজ অবশ্য ম্যাচের ফলাফলটাকে গুরুত্ব দিচ্ছেন না,‘এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। তারা কে কেমন খেলে সেটাই একটু যাচাই করে দেখার বিষয় ছিল। ফিটনেসের ঘাটতিটা একটু চোখে পড়েছে। মাত্র ৫-৬ দিনে কতটুকুই আর উন্নতি হবে ফিটনেসের। তারা কিছুদিন আগেই মাত্র জর্ডানের সঙ্গে খেলেছে। দুই মাস পর এই ছেলেদের ফিটনেসই এতো ভালো হবে যে বাংলাদেশ টিম ফিটনেস লেভেল আকাশে উড়বে।’
তবে অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড়দের প্রশংসা করতেও কার্পণ্য করলেন না কোচ লোপেজ,‘তারাও খুব ভালো খেলেছে। এই দলে অন্তত ২-৩ জন আছে, যারা এখনই জাতীয় দলের হয়ে খেলতে পারে।’
তবে লোপেজ সন্তুষ্ট হলেও এখনই অনূর্ধ্ব ১৯ দলের কাউকে জাতীয় দলের সঙ্গে
নিতে চাইছেন না,‘সামনেই তাদের (১৯ দলের) বড় ম্যাচ আছে। তাই এখন ঐ দল থেকে
কাউকে নিতে চাচ্ছি না। তাছাড়া আমাদের দলটাই অনেক বড়। ৩৫ জনকে এখন পর্যন্ত
পেয়েছি। যা দিয়ে তিনটা একাদশ করা সম্ভব।’
এদিকে অনূর্ধ্ব ১৯ দল অক্টোবরের শুরুতেই এএফসি অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বে অংশ নেবে ঘরের মাটিতেই। অনূর্ধ্ব -১৯ দলের হেড কোচ (জাতীয় দলের সহকারী) সাইফুল বারী টিটু মনে করছেন ‘দলের খেলোয়াড়রা ভালো পারফর্মই করেছে। তবে যেহেতু তাদের বয়স কম এখনই নিজেদের পারফরম্যান্সে যেন তারা অধিক আত্মবিশ্বাসী না হয়। ১৯ দলের এই ফুটবলাররা একসময় জাতীয় দলে খেলবে সেটি তারা মাথায় রাখুক। কিন্তু ভালো ফল পেতে অন্তত দুই বছর তাদের সময় দেয়া উচিৎ।’
বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ১৩ অক্টোবর ম্যাচ খেলতে কিরগিজস্তান যাবে বাংলাদেশ দল। তার আগে চূড়ান্ত দল গঠন করতেই আটঘাট বেধে মাঠে নেমেছেন জাতীয় দলের নতুন কোচ ফ্যাবিও লোপেজ।

প্রথমার্ধে আধিপত্য ছিল যুবাদেরই। দুটি গোলও পেয়েছিল তারা। তবে তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ফয়সাল মাহমুদের কর্নারে শাহেদের লক্ষ্যভেদ (১-০)। ফলে মান-সম্মান নিয়ে মাঠ ছাড়ে এমিলি-জাহিদরা।
গুঞ্জন ছিলো এই ম্যাচেই হয়তো দল ছোট করে আনবেন লোপেজ। কিন্তু সেটি করেননি। বরং জানালেন ২৭ সেপ্টেম্বর ছুটি শেষে বিকেএসপিতে ফিরবে বর্তমান দলের সবাই। কবে দল চূড়ান্ত করবেন, বিষয়টা পাশ কাটিয়ে গেলেন কোচ। ম্যাচ শেষে জানালেন শিষ্যদের ফিটনেস ঘাটতিটাই চোখে পড়েছে তার। তবে দুই মাসের মধ্যে সেটি কাটিয়ে একটা সুন্দর দল পাবেন বলে আশা করছেন কোচ।
জয় ১-০ গোলে। কোচ লোপেজ অবশ্য ম্যাচের ফলাফলটাকে গুরুত্ব দিচ্ছেন না,‘এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। তারা কে কেমন খেলে সেটাই একটু যাচাই করে দেখার বিষয় ছিল। ফিটনেসের ঘাটতিটা একটু চোখে পড়েছে। মাত্র ৫-৬ দিনে কতটুকুই আর উন্নতি হবে ফিটনেসের। তারা কিছুদিন আগেই মাত্র জর্ডানের সঙ্গে খেলেছে। দুই মাস পর এই ছেলেদের ফিটনেসই এতো ভালো হবে যে বাংলাদেশ টিম ফিটনেস লেভেল আকাশে উড়বে।’
তবে অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড়দের প্রশংসা করতেও কার্পণ্য করলেন না কোচ লোপেজ,‘তারাও খুব ভালো খেলেছে। এই দলে অন্তত ২-৩ জন আছে, যারা এখনই জাতীয় দলের হয়ে খেলতে পারে।’
এদিকে অনূর্ধ্ব ১৯ দল অক্টোবরের শুরুতেই এএফসি অনুর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বে অংশ নেবে ঘরের মাটিতেই। অনূর্ধ্ব -১৯ দলের হেড কোচ (জাতীয় দলের সহকারী) সাইফুল বারী টিটু মনে করছেন ‘দলের খেলোয়াড়রা ভালো পারফর্মই করেছে। তবে যেহেতু তাদের বয়স কম এখনই নিজেদের পারফরম্যান্সে যেন তারা অধিক আত্মবিশ্বাসী না হয়। ১৯ দলের এই ফুটবলাররা একসময় জাতীয় দলে খেলবে সেটি তারা মাথায় রাখুক। কিন্তু ভালো ফল পেতে অন্তত দুই বছর তাদের সময় দেয়া উচিৎ।’
বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ১৩ অক্টোবর ম্যাচ খেলতে কিরগিজস্তান যাবে বাংলাদেশ দল। তার আগে চূড়ান্ত দল গঠন করতেই আটঘাট বেধে মাঠে নেমেছেন জাতীয় দলের নতুন কোচ ফ্যাবিও লোপেজ।
0 Comment "যুবাদের সঙ্গে কষ্টার্জিত জয় মামুনুলদের"
একটি মন্তব্য পোস্ট করুন